twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Thursday, July 19, 2012

নিরাপদ রাখুন আপনার পিসি


হ্যাকিং আপনাকে টানুক আর নাই টানুক , আপনি হ্যাকিং করেন আর নাই করেন , নিজের নিরাপত্তা  আপনাকে সবসময়ই সব কিছুর আগে  নিশ্চিত করতে হবে । ব্যাসিক হ্যাকিং এর ৪র্থ পর্বে আজ আমরা ব্যাক্তিগত সুরক্ষা , নিরপত্তা এবং গোপনীয়তা নিয়ে আলোচনা করব ।
এটা মোটামুটি সূর্য পূর্ব দিক থেকে ওঠার মতই একটা চিরন্তন পরিক্ষিত সত্য যে অনলাইন এ কেউ ই কোনদিন  ১০০ % নিরাপদ এবং সম্পূর্ণ গোপনীয়তা বজায়  ছিল , আছে কিংবা থাকবে ! সবার ই কোন না কোন দুর্বলতা থাকবেই । কিন্তু তার মানে এই না যে কেউ ই সুরক্ষিত না ! সামান্য একটু খেয়াল রাখলেই এবং কিছু আবশ্যকীয় সতর্কতা অবলম্বন করলে আপনি খুব সহজেই যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত এবং নিরাপত্তার হুমকি স্বরূপ যেকোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন । আমি আজ আপনাদেরকে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে একেবারে নিখুঁত করে তুলতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করব 

শুরুতেই বলে নেই নিরাপত্তা দুধরনের । ১) অফলাইন নিরাপত্তা          ২) অনলাইন নিরাপত্তা  

১) অফলাইন নিরাপত্তা   


প্রথমেই আমরা আলোচনা করব অফলাইন নিরাপত্তা নিয়ে icon biggrin ব্যাসিক হ্যাকিং পর্ব ৪ : ব্যক্তিগত সুরক্ষা , নিরপত্তা এবং গোপনীয়তা নিশ্চিতকরণ । হাজারো উপায়ে অফলাইন এর নিরাপত্তা নিশ্চিত করা যায় । বাংলা তে খনার বচনে একটা কথা আছে ” বিচক্ষন যোদ্ধা সেই যে আক্রমনের আগে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করে ” হ্যাকিং এর ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু না । সর্বোত্তম পন্থা হচ্ছে হ্যাক করতে যাওয়ার আগে নিজের সিস্টেম এর নিরাপত্তা ঠিক ঠাক করা । সবসময় মনে রাখবেন অনলাইন এর কাউকে কখনো বিশ্বাস করবেন না । আপনাকে ইয়াহু , এম এস এন , ফেসবুক এগুলোতে অ্যাড করেও অনেকে আপনার সিস্টেম কে হ্যাক করতে পারে । তাই সবসময় নিরাপত্তার কথা টা মাথায় রাখবেন ।  অফলাইন নিরাপত্তা তে আমরা আলোচনা করব কিভাবে আপনি ভাইরাস , ট্রোজান , কী- লগার , রুট কিট ইত্যাদি থেকে বাঁচাতে পারবেন ।

কী – লগার থেকে বাঁচতে :

কী – লগার থেকে বাঁচার জন্য অ্যান্টি কী-লগার বা কী স্ট্রোক স্ক্র্যাম্বলার ব্যবহার করতে পারেন । এগুলো আপনার কী বোর্ড এর প্রতিটি স্ট্রোক কে স্ক্র্যাম্বল বা এনক্রিপট করে কী – লগিং থেকে আপনাকে বাঁচায় ।
কী স্ট্রোক স্ক্র্যাম্বলার  সাধারণত ফ্রী পাওয়া যায় না তবে টাকা দিয়ে কিনলে সব থেকে ভালো  কী স্ট্রোক স্ক্র্যাম্বলার  হচ্ছে “KeyScrambler” । KeyScramblerসম্পর্কে আরও জানতে এবং ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে ।
ফ্রী তে সব থেকে ভালো   অ্যান্টি কী-লগার হচ্ছে NextGen AntiKeylogger । NextGen AntiKeylogger ফ্রী তে   ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে । 

 ম্যালওয়্যার থেকে বাঁচতে :

ম্যালওয়্যার থেকে বাঁচতে  সর্বোত্তম সমাধান হছে Malwarebytes’ Anti-Malware । এটা বাজারের সবথেকে ভালো অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার। এটা আপনার সিস্টেম থেকে ম্যালওয়্যার খুঁজে খুঁজে বের করে তা  ধ্বংস করে । Malwarebytes Corporation এর তৈরি এই অসাধারণ  অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যার সম্পর্কে আরও জানতে এবং ডাউনলোড করতে আপনি ঘুরে আসতে পারেন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে । যেখান থেকে আপনি ফ্রী , প্রো , কর্পোরেট তিন ধরনের ভার্সন ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ।  Malwarebytes’ Anti-Malware এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে এবং   ডাউনলোড করতে ক্লিক করুনএই লিঙ্কে । 

ফায়ারওয়াল ব্যবহার করুন :

বেশিরভাগ ক্ষেত্রেই  দেখা যায় আমরা বাংলাদেশে উইন্ডোজ এর পাইরেটেড কপি ব্যবহার করি । সঙ্গত কারনেই উইন্ডোজ এর অনেক অসাধারণ দিক গুলো আমাদের কাছে অন্ধকারেই থেকে যায় । উইন্ডোজ এর ফায়ারওয়াল এমন একটা দিক । আবার অনেক ক্ষেত্রেই দেখাযায় ফায়ারওয়াল হিসেবে উইন্ডোজ এর নিজস্ব ফায়ারওয়াল বেশী একটা সুবিধার না । সব দিক বিবেচনা করলে আমার কাছে মনে হয় বহু অ্যাওয়ার্ড যেটা এবং সর্বজন বিদিত COMODO firewall ই সবার থেকে বেশী কার্যকরী । COMODO firewall ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে । 

ব্যক্তিগত ফাইল এবং অপারেটিং সিস্টেম কে বাঁচাতে : 

ব্যক্তিগত ফাইল এবং অপারেটিং সিস্টেম কে বাঁচাতে  একটাই পদ্ধতি আর তা হচ্ছে ডিস্ক এনক্রিপশন ব্যবহার করা । ওপেনসোর্স  ডিস্ক এনক্রিপশন হিসেবে TrueCrypt সব থেকে ভালো । এটা ওপেনসোর্স তাই এর সর্বোচ্চ ফায়দা নিতে পারবেন আপনি । ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে । 

সিস্টেম এবং সর্বোপরি পিসি কে সাধারণ আক্রমন থেকে বাঁচাতে :

DeepFreeze !!! জি , DeepFreeze আপনার পিসি কে মোটামুটি অপরাজেয় বানিয়ে দেয় ! এটা পিসি এর অরিজিনআল কনফিগারেশন টাকে ফ্রিজ করে রাখে । ফলশ্রুতিতে যদি কখনো কোন অনাকাঙ্ক্ষিত কোন পরিবর্তন ঘটে আপনার সাধের পিসি তে তখন এটা খুব সহজেই পিসি তে রি- ষ্টোর করে দেয় কোন ঝামেলা  ছাড়াই একটা রিবুট এর মাধ্যমে । DeepFreeze সম্পর্কে আরো জানতে টিউনার পেজ এর সার্চ বাটন এর আশ্রয় নিন ! DeepFreeze ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে ।

ভার্চুয়াল মেশিন ব্যবহার করুন : 

হ্যাকিং খুবই পরিশ্রমের এবং অধ্যাবসায় এর ফসল । এই পুরো পথ পাড়ি দিতে গেলে হাজারো ভুল যে হবে তা একপ্রকার নিশ্চিত ই !  এই ভুল গুলো শুধরানোর জন্যই ব্যবহার করুন ভার্চুয়াল মেশিন । এতে করে সামান্য ভুল হলেও একটা ভালো ফাইল ইরেযার এর সাহায্যে মুছে ফেলুন সম্পূর্ণ মেশিন টাকেই ! ভার্চুয়াল মেশিন হিসেবেVMWare Player খুবই উচ্চমানের একটা সফটওয়্যার । VMWare Player ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে । 

ছদ্মবেশ পরিধান করিয়ে রাখুন আপনার ম্যাক কে :

আপনার আইপি কে আপনি খুব সহজেই চেঞ্জ করে ধোঁকা দিতে পারেন আপনি যে কাউকে , কিন্তু আপনি কি জানেন আইপি এর সহদর ম্যাক ( MAC – Media Access Control )  উল্টো আপনাকেই ধোঁকা দিতে পারে বুমেরাং হয়ে এসে ! Network Interface Card (NIC)  এর প্রস্তুতকারক দ্বারা নির্ধারিত নাম্বার টাই  আপনার ম্যাক । এটাকে যদি আপনি চেঞ্জ করতে পারেন তখনি কেবল আপনার পরিচয় গোপন করার পদ্ধতি পুরপুরি সার্থক হবে । শুধু আইপি চেঞ্জ করা টা কেবল অর্ধেক কাজ ! ম্যাক চেঞ্জ করতে ব্যবহার করুন Technitium MAC Address Changer বা  TMAC ।  TMAC ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে । 

CCleaner ব্যবহার করুন :

CCleaner হছে বহু কাজের কাজি ! টেম্পোরারি ফাইল , ক্যাশ  রিমুভ করা থেকে আর হাজারো কাজ করতে পারে CCleaner। CCleaner ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে ।

কুকি রিমুভ করুন :

আপনি হয়ত রেগুলার আপনার ব্রাউজার এর কুকি ক্লিয়ার করেন ।  কিন্তু কিছু বজ্জাত কুকি আছে যেগুলো আলাদা হয়ে নিজেকে অন্য নিরাপদ জায়গা তে সেভ করে রাখে ! এই বজ্জাত ট্রোজান কুকি গুলো রিমুভ করার জন্য আপনার প্রয়োজন Flash Cookie Remover । Flash Cookie Remover ডাউনলোড করতে ক্লিক করুন এই লিঙ্কে । 




1 comment:

  1. ভাইজান চালিয়ে যান

    ReplyDelete